ভিসা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

চলমান সংঘাতের কারণে সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার
মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত বিমান চলাচল সংকটের কথা বিবেচনা করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এতে বলা হয়, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে কিংবা শেষের পথে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বা ইলেকট্রনিক পদ্ধতিতে বাড়ানো হবে। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই এবং কোনো বাড়তি আবেদন বা ফি-ও লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে।

তবে মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে যে, যাদের ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারির আগে শেষ হয়েছে এবং আইন ভঙ্গ করেছেন, তাদের নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কাতারগামী অনেক বাংলাদেশি প্রবাসী নিজ দেশে আটকা পড়েছেন। সময়মতো ফ্লাইট ধরতে না পারায় অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে ছিল। কাতারের এই সিদ্ধান্তে তাদের জন্য বড় ধরনের স্বস্তি।

বিটি/ আরকে

নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আমাদের তিনটি মিশনকে তাদের ভিসা সেকশন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এটি মূলত নিরাপত্তাজনিত একটি ইস্যু।’

উপদেষ্টা সরাসরি মিশনগুলোর নাম উল্লেখ না করলেও কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতার উপ-হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনে ভিসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে মুম্বাই ও চেন্নাইয়েও বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে।

এসময় ক্রিকেটারদের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গতকাল যা বলেছেন, তার সঙ্গে তিনি একমত।

এর আগে বুধবার বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পুনর্ব্যক্ত করেছিলেন যে, বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না। বাংলাদেশ তাদের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়েছে।

তিনি বলেছিলেন, ‘দেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী হলেও তা জাতীয় মর্যাদা বা খেলোয়াড়দের নিরাপত্তার বিনিময়ে নয়।’

এদিকে, এই সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি একটি নতুন ইস্যু হিসেবে সামনে এসেছে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি হয় এবং প্রতিটি ইস্যুরই কোনো না কোনো নেতিবাচক প্রভাব থাকে।’

তবে ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যদি সস্তায় চাল আমদানির মতো কোনো বাণিজ্যিক স্বার্থ দেখেন, তবে তারা সেই প্রক্রিয়া চালিয়ে যাবেন।’

এদিকে, পাকিস্তান থেকে ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়ে বাংলাদেশের সম্ভাব্য আগ্রহের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমি আজ এ বিষয়ে কিছু বলতে পারছি না। আলোচনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলে আপনারা জানতে পারবেন।’

বিটি/ আরকে

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন জমাদান কেন্দ্র বাড়িয়েছে রোমানিয়া
বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়া ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু হয়েছে। আগে যেখানে শুধু নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেওয়া যেত, এখন সেই সুযোগ আরো তিনটি দেশে সম্প্রসারিত হয়েছে।

বাংলাদেশি নাগরিকরা এখন নয়াদিল্লিসহ, কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত দেশটির কূটনৈতিক মিশনগুলোতেও ভিসা আবেদন জমা দিতে পারবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকাকে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে জমা দিতে পারবেন।

বিটি/ আরকে

শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পরেও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যায় না। কোনো ব্যক্তি যদি ভিসা ইস্যুর পর আইন ভঙ্গ করেন বা ভিসার শর্ত লঙ্ঘন করেন, তাহলে তার ভিসা বাতিল করা হতে পারে।

সোমবার (৭ জুলাই) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই একটি বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এ প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে যাচাই করা হয়।

দূতাবাস আরও জানায়, ভিসার অপব্যবহার ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

বিটি/ আরকে

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করলো চীন
চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নতুন ব্যবস্থায় ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে।

রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে দুই দেশ।

দূতাবাস জানায়, নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদনকারীরা পূর্বের মতো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে।

চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া মাত্রই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এ ছাড়াও ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করেই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানের ব্যবস্থাও থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব রোগীর ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে অপেক্ষা না করিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হওয়া যাঁদের পক্ষে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের সুবিধা রাখা হয়েছে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে দূতাবাস ও ভিসা সেন্টার। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে।

বিটি/ আরকে

সোমবার দুপুরের মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত
হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হজে যেতে পারবেন না হজযাত্রীরা।

লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

শনিবার (৩ মে) দুপুর বারোটায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তার বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি, তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন নুসুক মাসার প্লাটফর্মে এ দাখিল করতে হবে।

এরপরে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। ফলে উল্লেখিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর ভিসার আবেদন দাখিল করা হবে না, তারা চলতি বছরে হজে যেতে পারবেন না।

এ কারণে সোমবার দুপুর ১২ টার মধ্যে পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্যসহ ভিসার আবেদন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এতে আরও বলা হয়, হজ এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রীর ভিসার আবেদন ৫ মে দুপুর ১২টার মধ্যে দাখিল করা না হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকেই বহন করতে হবে।

এছাড়া, তাদের অবহেলার কারণে কোন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হবে ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ২২,২০৩ হজযাত্রী। চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২২ হাজার ২০৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে দু’জন হজযাত্রী মারা গেছেন।

রোববার (৪ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৩৯ জন। মোট হজ ফ্লাইট সংখ্যা ৫৪টি।

সর্বশেষ ২ মে হজযাত্রী ফরিদুজ্জামান (৫৭)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো দুজন।

বিটি/ আরকে

ইউসিবি ও ভিসার মধ্যে যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসা সম্প্রতি একটি যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ইউসিবি আগামী পাঁচ বছরে ৪.১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) পাবে, যা ইউসিবির ইতিহাসে পেমেন্ট স্কিমের ক্ষেত্রে অন্যতম বৃহৎ চুক্তি হিসেবে বিবেচিত। এই অংশীদারত্ব ইউসিবির উদ্ভাবনী অগ্রযাত্রা এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এই চুক্তির অধীনে, ইউসিবি নির্ধারিত শর্তাবলি পূরণ করলে ভিসা সাতটি ক্যাটাগরিতে আর্থিক প্রণোদনা প্রদান করবে। ইউসিবি যদি দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়, তবে এই প্রণোদনার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এই চুক্তি ইউসিবিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও নিরাপদ পেমেন্ট সমাধান নিশ্চিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান ও আবুল আলম ফেরদৌস, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। ভিসা-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার (নেপাল, ভুটান ও বাংলাদেশ) সাব্বির আহমেদ।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবি-র রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ভিসা-র কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

ইউসিবি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ বলেন, “এই চুক্তি ইউসিবির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা এই অংশীদারত্বকে কাজে লাগিয়ে দেশের আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ।”

ভিসা-র কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “এই চুক্তি ইউসিবির পেমেন্ট সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা ইউসিবির সঙ্গে এই অংশীদারত্বে গর্বিত এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

বিটি/ আরকে

নয়াদিল্লি নয়, ঢাকা থেকেই বাংলাদেশীদের ভিসা দেবে অস্ট্রেলিয়া
এখন থেকে ঢাকা থেকেই বাংলাদেশী নাগরিকদের ভিসা দেবে অস্ট্রেলিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে জানিয়েছেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশী নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

বিটি/ আরকে

৮ ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা ব্যবস্থা চালু করবে মার্কিন দূতাবাস
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ৮ ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা পরিষেবা ব্যবস্থা চালু করবে। যার ফলে তাদের বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত থাকবে।

পরিবর্তনের অংশ হিসেবে, ভিসা পরিষেবা ওয়েবসাইট www.ustraveldocs.com ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার যাবে না। দূতাবাস আজ একটি ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘আমরা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে নতুন সিস্টেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইট পরিষেবা পুনরায় চালু করব।’

সাময়িক বিরতি সত্ত্বেও, এই সময়ের মধ্যে পূর্বনির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদেরকে তাদের জন্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়াও, আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) থেকে দূতাবাস প্রতি মঙ্গলবার বিকাল ৩:৩০মিনিটে অ-অভিবাসী ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে।

বিটি/ আরকে