ভেন্যু – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

বাংলাদেশের ভেন্যু বদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি: বিসিসিআই
নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে যখন আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলছে, তখন এ নিয়ে নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি এড়িয়ে গিয়ে জানিয়েছেন, এ সিদ্ধান্ত তাদের হাতে নেই।

সম্প্রতি বিসিসিআইয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। এ সময় সাংবাদিকরা জানতে চান, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার যে অনুরোধ আইসিসিকে করেছে, সে বিষয়ে বিসিসিআইয়ের অবস্থান কী।

তিনি বলেন, “বৈঠকটি ছিল সিওই এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয় নিয়ে। এটা আমাদের এখতিয়ারে নয় যে আমরা এই বিষয়ে কথা বলব। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।”

উল্লেখ্য, এর আগে নিরাপত্তা ঝুঁকির কথা বলে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারত। এই তথ্যটি প্রকাশ্যে এনেছিলেন দেবজিৎ সাইকিয়াই। তার ওই মন্তব্যের পর থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিতর্ক শুরু হয়। এরই পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দেয়, একই নিরাপত্তা শঙ্কায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বর্তমানে বিষয়টি সমাধানের জন্য আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।

বিটি/ আরকে