ভোট – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। ইসির জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এই তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি।

এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

এর আগের ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে।

এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৮৭ দশমিক ১৩ শতাংশ এবং পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ।

বিটি/ আরকে

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, পাশাপাশি ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময় স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

সাপ্তাহিক কর্মদিবসে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ভোর সাড়ে ৬টায় ও শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়।

অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিটি/ আরকে

‘নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী’
কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (সিআরএফ) এক জরিপ অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘আনকভারিং দ্য পাবলিক পালস: আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক জরিপ প্রতিবেদন প্রকাশকালে এই তথ্য জানানো হয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, অতীতে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের ৪৮ শতাংশ এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

এছাড়া, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ২৯.৯ শতাংশ জামায়াতে ইসলামীকে এবং ৬.৫ শতাংশ জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থীদের সমর্থন দিতে চান।

সার্বিকভাবে এনসিপি প্রার্থীদের প্রতি জনসমর্থন রয়েছে ১৭ শতাংশ।

ভোটারদের পছন্দ পরিবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবণতা লক্ষ্য করা গেছে। জরিপ অনুযায়ী, প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন (নতুন ভোটার), তাদের ৩৭.৪ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। যেখানে ২৭ শতাংশ বিএনপিকে এবং ১৭ শতাংশ এনসিপিকে সমর্থন জানিয়েছেন।

জরিপে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হিসেবে দুর্নীতি উঠে এসেছে। ৬৭ শতাংশেরও বেশি ভোটার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটির অর্থনীতির ভিজিটিং প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, ভোটাররা মূলত দুর্নীতি দমন এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের সক্ষমতার ওপর ভিত্তি করে প্রার্থীদের বিচার করবেন।

রাজনৈতিক তথ্যের উৎসের ক্ষেত্রে, প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তারা এখনো রাজনৈতিক খবরের জন্য টেলিভিশনের ওপর নির্ভর করেন। তবে ৭৩ শতাংশ ভোটার অন্তত দুটি ভিন্ন সূত্র থেকে তথ্য যাচাই-বাছাই (ক্রস-চেক) করেন, যা ভুল তথ্য বা গুজব সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

নির্বাচনী নিরাপত্তা নিয়েও ভোটারদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা গেছে। প্রায় ২০ শতাংশ ভোটার নিরাপদে ভোট দিতে পারা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

উত্তরদাতারা ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা, ব্যালট বাক্স ছিনতাই এবং প্রাতিষ্ঠানিক নির্বাচনী জালিয়াতিকে প্রধান ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন।

ভোটকেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক আরেকটি বড় উদ্বেগের বিষয়। জরিপে দেখা গেছে, বিএনপির ৪৯ শতাংশ, এনসিপির ৭৩ শতাংশ এবং জামায়াতের ৭১ শতাংশ সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন নিয়ে চিন্তিত।

ভোট দেওয়ার বিবেচ্য বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে, ৩০.৪ শতাংশ উত্তরদাতা জানান তারা দলীয় প্রতীকের ওপর ভিত্তি করে ভোট দেন। অন্যদিকে, ৩০.২ শতাংশ প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে প্রাধান্য দেন। ধর্মীয় বিষয়গুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হলেও, দুর্নীতি দমনের প্রতিশ্রুতি সবচেয়ে প্রভাবশালী ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে।

প্রায় ৬৭.৩ শতাংশ ভোটার বলেছেন দুর্নীতি দমনের অঙ্গীকার তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ৩৫.৯ শতাংশ ভোটার ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিচ্ছেন।

সিআরএফ উল্লেখ করেছে যে, নির্বাচনের আগে ভোটারদের কাছে দুর্নীতিই একমাত্র এবং সবচেয়ে জরুরি উদ্বেগের বিষয়, যা ৬৭.৩ শতাংশ উত্তরদাতা চিহ্নিত করেছেন। লিঙ্গ ও বয়স নির্বিশেষে সব শ্রেণির ভোটাররা এমন নেতৃত্বের দাবি জানিয়েছেন যারা সহানুভূতিশীল ও কার্যকর। তারা এমন নেতা চান যারা নাগরিকদের কথা শোনেন এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা দেখান।

প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী জালিয়াতি এবং সহিংসতাকে গুরুতর উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনেক ভোটার প্রাতিষ্ঠানিক আশ্বাসের চেয়ে ব্যক্তিগত নিরাপত্তাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন।

জরিপে সাবেক আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে লক্ষণীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে, যাদের অনেকেই এখন বিকল্প রাজনৈতিক দলের দিকে ঝুঁকছেন।

বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন ইনস্টিটিউটের (বেপসি) সহযোগিতায় সিআরএফ এই গবেষণাটি পরিচালনা করে।

সিআরএফ-এর নির্বাহী সমন্বয়ক জাকারিয়া পলাশ প্রতিবেদনটি উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকরা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় পর্যবেক্ষকদের পক্ষপাতহীনতা বা নিরপেক্ষতা বজায় রাখা, রাজনৈতিক দলের সদস্য বা প্রার্থীর সমর্থক হিসেবে কাজ না করাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এরইমধ্যে ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার ইসির দেওয়া নির্দেশনায় বলা হয়, পর্যবেক্ষকদের ভোটের সময় পরিচয়পত্র (আইডি কার্ড) সবার কাছে দৃশ্যমান করে সার্বক্ষণিকভাবে ঝুলিয়ে রাখতে হবে। ভোটারের অধিকারের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি নির্বাচনী কর্মকর্তাদের কাজ বিঘ্ন হয়, সেই বিষয়ে তাদের মনোযোগী থাকতে হবে।

পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। ভোটকেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা না দিয়ে নির্দিষ্ট স্থানে স্বল্পসময় অবস্থান করে ভোট পর্যবেক্ষণ করা যাবে।

পর্যবেক্ষকরা কোনো অবস্থাতেই ভোট দেওয়ার গোপন কক্ষে (পোলিং রুম) প্রবেশ করতে পারবে না উল্লেখ করে ইসির ওই নির্দেশনায় বলা হয়, প্রত্যেক পর্যবেক্ষক তার কাজে কোনো স্বার্থের সংঘাত তৈরি হলে কিংবা অন্য কোনো পর্যবেক্ষকের অসঙ্গত আচরণ দেখলে তা নিজ সংস্থাকে জানাবেন।

এতে আরও বলা হয়েছে, সংবিধান, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান পুরোপুরি অনুসরণ করতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ এবং কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করা থেকে বিরত থাকতে হবে।

কোনো পর্যবেক্ষক যদি কোনো রাজনৈতিক দলের সদস্য বা প্রার্থীর সমর্থক হিসেবে চিহ্নিত হন, তবে তিনি দায়িত্ব পালনে অযোগ্য বলে গণ্য হবেন। পর্যবেক্ষণের পুরো সময়জুড়ে সম্পূর্ণ পক্ষপাতহীনতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

কোনো প্রার্থী বা দলের পক্ষে বা বিপক্ষে কোনো চিহ্ন, প্রতীক বা পরিচয় বহনকারী পোশাক বা অন্য কিছু পরিধান বা প্রদর্শন করা যাবে না। কোনো রাজনৈতিক দল, প্রার্থী, এজেন্ট বা নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে কোনো উপহার নেওয়া, কেনার চেষ্টা বা কোনো সুবিধা নেওয়ায় উৎসাহিত হওয়া যাবে না।

একইসঙ্গে নির্বাচন চলাকালীন মিডিয়ার সামনে এমন কোনো মন্তব্য করা যাবে না, যা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত বা প্রভাবিত করতে পারে।

ভোট ও গণভোট সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি বিশেষ পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী মাঠে থাকবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এই পরিপত্র জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, বর্তমানে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এবং নির্বাচনকালেও এই মোতায়েন বহাল থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বাহিনী মোতায়েনের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন-পরবর্তী সাত দিন পর্যন্ত সব বাহিনী স্বাভাবিক দায়িত্বে থাকবে। আনসার ও ভিডিপি ছাড়া অন্যান্য বাহিনী ভোটের আগে তিন দিন, ভোটের দিন এবং পরের এক দিনসহ মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবে। তবে আনসার ও ভিডিপি ছয় দিন দায়িত্বে থাকবে—ভোটের আগে চার দিন, ভোটের দিন ও পরের এক দিন। এ সময় টহল ও আভিযানিক দলের পাশাপাশি ভোটের দিন বিশেষ স্ট্রাইকিং ফোর্স হিসেবেও বাহিনীগুলো কাজ করবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে কমিশন কঠোর নির্দেশনা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং মাঠে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ‘আইপি এনাবলড বডি ওর্ন’ ক্যামেরার লাইভ ফিড সরাসরি ইসির সমন্বয় সেলে দেখানো হবে।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী তৎপরতা দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি গুজব ও অপতথ্য ঠেকাতে নির্বাচন কমিশনে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সব বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই সেলটি ১২ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সক্রিয় থাকবে; বিশেষ করে ভোটের আগের সাত দিন পূর্ণাঙ্গভাবে কাজ করবে।

এই পুরো আইনশৃঙ্খলা পরিকল্পনায় ‘লিড মন্ত্রণালয়’ হিসেবে দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তাও দেবে এ মন্ত্রণালয়।

বিটি/আরকে

এবার ভোটের কাজে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রোববার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এ মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার নেয়া হবে সরকারি এবং আধাসরকারি ব্যাংকের কর্মকর্তাদের থেকে।

মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রচার করা হবে। ভাষণটি রেকর্ড করার জন্য আমরা বিটিভিকে চিঠি দেব।

ভোটের সময়সীমা প্রসঙ্গে তিনি জানান, এবার ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সাধারণত ভোট গ্রহণ ৮টা থেকে ৪টা পর্যন্ত হলেও, এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণেই ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সিইসি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

চলতি সপ্তাহেই তফসিল, ১ ঘণ্টা ভোটের সময় বাড়লো
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রচার করা হবে। ভাষণটি রেকর্ড করার জন্য আমরা বিটিভিকে চিঠি দেব।

ভোটের সময়সীমা প্রসঙ্গে তিনি জানান, এবার ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সাধারণত ভোট গ্রহণ ৮টা থেকে ৪টা পর্যন্ত হলেও, এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণেই ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সিইসি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

ভোটের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখার প্রস্তাব বিবেচনা করবে ইসি
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ দিনের পরিবর্তে ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা ভোটের মাঠে মূলত পাঁচ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখি। এবার আট দিন রাখার প্রস্তাব এসেছে— নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী চার দিন। এটি আমরা পরীক্ষা করে দেখব।’

আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে। এছাড়া নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য এবং ৫ থেকে ৬ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে কাজ করবে। তবে আরপিও সংশোধনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে।

এর আগে, আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর বিভাগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ; পুলিশ সদর দপ্তর; বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিএজিএফআই, এনএসআই, এনটিএমসি, বিশেষ শাখা (এসবি) ও সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইসি সচিব বলেন, বৈঠকে মূলত কয়েকটি বিষয়ে আলোচনা হয়— এর মধ্যে ছিল ভোটকেন্দ্র ও কর্মকর্তাদের নিরাপত্তা, মাঠ পর্যায়ের বাহিনীর সমন্বয়, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পর্যবেক্ষণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও প্রচারণা প্রতিরোধ, বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক ও মনিটরিং সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় সাধারণ নাগরিকদের ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে প্রয়োজনে নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।

নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “অবশ্যই নির্বাচন-উপযোগী পরিবেশ বিদ্যমান আছে। সেই পরিবেশকে আরও সুদৃঢ় করতেই আজকের আলোচনা, এবং এটি চলমান থাকবে,” বলেও উল্লেখ করেন তিনি।

বিটি/ আরকে

৮৬ শতাংশ নির্বাচন চান ফেব্রুয়ারিতে, ৬৫ শতাংশ বোঝেন না পিআর: জরিপ
দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে পরিচালিত এক জরিপে দেখা গেছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। একই সঙ্গে ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা ভোট দিতে আগ্রহী। তবে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ ভোটারের কোনো ধারণা নেই।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসালটিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়।

ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জরিপের মূল ফলাফলে উঠে আসে—

* অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা নিয়ে ৭৮ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টি তুলনামূলক কম।

* ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। এছাড়া ৭৭ দশমিক ৫ শতাংশ মনে করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় রয়েছে।

* ৫৬ দশমিক ৬ শতাংশ নাগরিক জানিয়েছেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। এ ধারণা মূলত তরুণ ও নগর শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি।

* শিক্ষার্থী, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীর মধ্যে নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলক বেশি।

* পিআর ব্যবস্থার বিষয়ে সচেতনদের মধ্যে সমর্থন প্রবল, বিশেষত তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে।

গোলটেবিল বৈঠকে রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান বক্তব্য দেন।

উল্লেখ্য, ইনোভেশন কনসালটিং একটি আন্তর্জাতিক পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান। তাদের উদ্যোগে ‘পিপলস পারসেপশন অন ইলেকশন সার্ভে’ পরিচালিত হচ্ছে, যেখানে সহযোগিতা করছে ভয়েস ফর রিফর্ম এবং বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।

প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপস, ভোট দিতে পারবেন ভোটে নিয়োজিত কর্মকর্তারাও
নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ। নিবন্ধিতদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে ফেরত আনা হবে দেশে।”

তিনি জানান, অ্যাপটির উদ্বোধনের অপেক্ষা চলছে। কবে থেকে নিবন্ধন শুরু হবে তা পরে জানানো হবে। তফসিল ঘোষণার পরই নির্ধারিত সময়ে ব্যালট পাঠানো হবে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে তা ফেরত আনা হবে।

সচিব আরও বলেন, “ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু সিম্বল থাকবে। এবং এর পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন।”

প্রবাসীদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটি বড় খামে তিনটি খামসহ ব্যালট পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী ভোট দিয়ে নির্দিষ্ট খামে তা ফেরত পাঠাতে হবে।

পোস্টাল ভোট সংক্রান্ত কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নির্বাচন তফসিলের সঙ্গে মিলিয়ে পরে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

বিটি/আরকে