মাদুরো – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

মাদুরোকে অপহরণের মার্কিন অভিযানে নিহত অন্তত ৪০
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সেনাসদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এ অভিযানে ১৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়। মূলত সামরিক হেলিকপ্টারগুলোকে নিরাপদে অবতরণ ও সেনা নামানোর পথ সুগম করতেই এই বিমান অভিযান চালানো হয়।পরে স্থলপথে নামানো সেনারাই মাদুরোর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তবে মার্কিন হামলায় নিহতের বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিটি/ আরকে

আটকের পর মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে: ট্রাম্প
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। খবর বিবিসি’র।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, আটকের পর মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিউইয়র্কে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। হেলিকপ্টার ও জাহাজে করে তাদের এই রাজ্যে আনা হচ্ছে।

এর আগে, শনিবার (৩ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প আটকের তথ্য জানান।

বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’

অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘এই অপারেশনটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান এবং ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পূর্ণাঙ্গ বিবৃতিটি নিচে দেওয়া হলো:

‘মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে। এই অপারেশনটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সম্পন্ন হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এই বিষয়ে আজ বেলা ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ! – প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

এর আগে, আজ ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি এবং অন্যটি ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি, যেখানে মাদুরো থাকতে পারে ধারণা করা হচ্ছিল।

বিটি/ আরকে