যানজট – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

যমুনা সেতুর দুইপাশে বিশাল যানজট, ভোগান্তিতে নারী-শিশুসহ যাত্রীরা
ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সেতুর ওপর গাড়ি দুর্ঘটনা ও বিকল গাড়ির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে শুরু করে কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ হয়ে নলকা মোড় এবং সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে যানবাহনের এই দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে টাঙ্গাইল অংশে, শুক্রবার দিবাগত থেকে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এর মধ্যে গভীর রাতে যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহনের জটলা লাগে। এজন্য মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি হয়।

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল খুলছে অফিস-আদালত। এর মধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে ঈদে ফাঁকা থা

‘মোটরসাইকেল ফ্যামিলি রাইড’ বন্ধ হচ্ছে: ডিএমপি কমিশনার
মোটরসাইকেলে স্ত্রীসহ তিন-চারটি বাচ্চা নিয়ে ফ্যামিলি রাইড বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, মোটরসাইকেলে ফ্যামিলি রাইড নয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন।

এছাড়া রাজধানী ঢাকায় গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতেই থাকেন উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, অনবরত হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে স্পটেই ট্রাফিক সার্জেন্টরা মামলা করতে পারবেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মোটরসাইকেলের সামনে তিন বছরের বাচ্চা, সঙ্গে আরও দুই বাচ্চা, পেছনে চালকের স্ত্রী এবং তার কোলেও বাচ্চা। মোটরসাইকেল ফ্যামিলি রাইডের জন্য নয়। আপনারা স্ত্রী-সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলে এভাবে মোটরসাইকেল রাইড করেন, যা খুবই দুঃখজনক। ট্রাফিক (পুলিশ) দিয়ে এ ব্যাপারে খুব কড়াকড়ি করা হচ্ছে। ফ্যামিলি রাইড হিসেবে মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।

অনবরত হর্ন বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের গাড়িচালকরা সমানে হর্ন বাজাতে থাকেন। হর্ন দিয়ে কান ফাটিয়ে ফেলেন। স্কুল-কলেজ এমনকি হাসপাতালের সামনে সমানে হর্ন দেওয়া হয়। এই হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তবে ব্যবস্থা আমি নেবো। এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করেছি ও চিঠি দিয়েছি। পরিবেশ ও সড়ক আইনে পরিবর্তন এনে হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে স্পটেই ট্রাফিক সার্জেন্টরা মামলা দেবেন।

যানজট এড়াতে যাদের বাসা থেকে অফিসের দূরত্ব অনেক বেশি তাদেরকে অফিসের কাছাকাছি বাসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, অফিসের কাছে বাসা হলে গাড়ি ব্যবহার করা লাগবে না, যানজটেও পড়তে হবে না। পায়ে হেঁটে বাসা থেকে অফিসে যেতে পারবেন। এর ফলে গাড়ি ও অটোরিকশা কমে আসবে এবং যানজট কমে আসবে।

তিনি আরও জানান, একটি শহরের রাস্তা যেখানে ২৫ শতাংশ থাকার কথা কিন্তু ঢাকা শহরে রাস্তা আছে মাত্র ৭ শতাংশ। তাই নানান সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে।

বিটি/আলী