“রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো “রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট ২০২৬” প্রদর্শনী
পবিত্র মাহে রমাদান উপলক্ষে আয়োজিত “রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট ২০২৬ – প্রদর্শনী” গত ১২–১৩ মার্চ বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিল্পী, শিক্ষার্থী এবং শিল্পপ্রেমীরা একত্রিত হয়ে ক্যালিগ্রাফি শিল্পের সৌন্দর্য উদযাপন করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে Help The Future (HTF) এবং সহযোগিতায় ছিল Rose Academy। ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল Aspiring Muslim ও মিলমিশ।

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তরুণ শিল্পীদের পাঠানো বৈচিত্র্যময় ক্যালিগ্রাফি শিল্পকর্ম প্রদর্শিত হয়। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী অংশগ্রহণকারীরা আরবি, বাংলা ও ইংরেজি ক্যালিগ্রাফিতে তাদের মৌলিক শিল্পকর্ম জমা দেন। সৃজনশীলতা, নকশা ও বিন্যাস, লেখার স্বচ্ছতা এবং উপস্থাপনার ভিত্তিতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত শিল্পকর্মগুলো প্রদর্শনীতে স্থান পায়।

প্রদর্শনীর সমাপনী দিনে উপস্থিত ছিলে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপ আব্দুল্লাহ আবু সায়ীদ। এসময় তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং ক্যালিওগ্রাফির প্রশংসা করেন৷

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা উদীয়মান ক্যালিগ্রাফারদের কাজ ঘুরে দেখার সুযোগ পান এবং ক্যালিগ্রাফি শিল্পের নান্দনিকতা ও আধ্যাত্মিক গভীরতা অনুভব করেন। ইসলামি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এই শিল্পধারার মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মনোরম সমন্বয় সৃষ্টি হয়, যা রমাদানের চেতনাকে প্রতিফলিত করে।

দুই দিনব্যাপী এই আয়োজনে বিপুলসংখ্যক দর্শনার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, শিল্পপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী পরিদর্শন করে অংশগ্রহণকারী শিল্পীদের সৃজনশীলতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

আয়োজকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য ছিল তরুণ ক্যালিগ্রাফারদের জন্য একটি অর্থবহ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা তাদের প্রতিভা তুলে ধরতে পারবে এবং ক্যালিগ্রাফিকে একটি গুরুত্বপূর্ণ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তুলে ধরা যাবে। প্রদর্শনীর সফলতা ভবিষ্যতেও

এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আয়োজকদের অনুপ্রাণিত করেছে, যাতে উদীয়মান শিল্পীদের সহায়তা করা যায় এবং বাংলাদেশে ইসলামি শিল্পের প্রসার ঘটে।

“রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট ২০২৬” অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের ইতিবাচক সাড়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে, যা রমাদানের আধ্যাত্মিক আবহে শিল্পসৃজনের এক সফল উদযাপন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বিটি/ আরকে