লটারি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসবের প্রথম ধাপের লটারির ড্র অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’-এর প্রথম ধাপের লটারির ড্র সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ সময় ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী, ডিএমডি মো. আ. রহিম ও খান ইকবাল হোসেনসহ প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন দেশের এক্সচেঞ্জ কোম্পানির প্রতিনিধি, সব বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ রেমিট্যান্স উৎসব ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতি ১৫ দিন পরপর লটারি ড্র অনুষ্ঠিত হবে, এতে মোটরসাইকেলসহ সর্বমোট ৩১টি পুরস্কার রয়েছে।

বিটি/ আরকে

লটারির ফল প্রকাশ: স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী
দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারিতে দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৩ লাখ ৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে লটারি উদ্বোধন ও কারিগরি কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে দুপুর আড়াইটার দিকে ফল প্রকাশ করা হয়ে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সরকারি স্কুলে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছে ৯৮ হাজার ২০৫ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে নির্বাচিত হয়েছে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন।

এর আগে দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম লটারির কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগের পরিচালক জানান, দুপুর ২টায় ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। তাছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে।

তবে দুপুর আড়াইটার আগে কেউ ফল জানতে পারেননি। বিকেল ৩টার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে মাউশি।

বিটি/আলী