শিক্ষাপ্রতিষ্ঠান – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা না করতে নিরুৎসাহিত করেছে সরকার।

এ ছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এতে আরও বলা হয়, নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হবে, যেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রতিপালন নিশ্চিত করে।

বিটি/আরকে

ভূমিকম্পের বিষযে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জন্য জরুরি নির্দেশনা
সাম্প্রতিক সময়ে দেশে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর স্মরণকালের অন্যতম শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ঢাকাসহ সারাদেশ, যেখানে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি সতর্কতা নির্দেশনা পাঠিয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দেশের সব অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে প্রেরিত চিঠিতে ভূমিকম্প মোকাবিলায় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য একগুচ্ছ করণীয় জানানো হয়।

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নির্দেশনা

১. ভূমিকম্পের সময় শান্ত থাকা, আতঙ্কিত না হওয়া।

২. ভবনের ভেতরে থাকলে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া।

৩. বাইরে থাকলে আশপাশে ভবন বা গাছপালা নেই এমন খোলা জায়গায় সরে যাওয়া।

৪. ভূমিকম্প চলাকালে লিফট ব্যবহার না করা।

৫. বাইরে যাওয়ার সময় সতর্ক থাকা—ভবন বা দেয়াল ধসে পড়তে পারে।

৬. প্রয়োজনীয় পানি, খাদ্য, ফার্স্ট এইডসহ জরুরি জিনিসপত্র সংগ্রহ রাখা।

৭. কলামযুক্ত পাকা ঘরে কলামের গোড়ায় আশ্রয় নেওয়া।

৮. ওপর তলায় থাকলে কম্পন থামার আগ পর্যন্ত অপেক্ষা করা—লাফ দিয়ে নেমে আসা যাবে না।

৯. কম্পন থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে আসা, গ্যাস-বিদ্যুতের সুইচ বন্ধ করা এবং আগুন নেভানো।

ভবন ও স্থাপনা বিষয়ে করণীয়

১. বিদ্যালয়ের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করা।

২. ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে দ্রুত সংস্কার করা।

৩. ঝুঁকিপূর্ণ ভবনে সতর্কতামূলক চিহ্ন বসানো।

৪. ঝুঁকিপূর্ণ ভবনের বদলে অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা।

মাউশি জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।

বিটি/ আরকে

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

গত ৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

বিটি/ আরকে

করোনা প্রতিরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে- করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। এছাড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা। যদি কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকে, তবে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা। অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা। হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়ও বলা হয়েছে, দেশের আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিই মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে বলা হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিটি/ আরকে

২৫ মার্চ ও ২৬ মার্চ উদযাপনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনগুলোতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কুচকাওয়াজসহ অন্যান্য কর্মসূচি পালন করতে হবে।

সোমবার (১৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি রোববার (১৬ মার্চ) সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুবিধাজনক সময়ে স্কুল ও কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন করতে হবে।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে নতুন নির্দেশনায় মাউশি’র সকাল ৯টায় সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে। ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত (সুবিধাজনক সময়ে জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন) করতে হবে।

মাউশি সূত্র জানায়, ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, টি-২০ ক্রিকেট ও কাবাডি বা হাডুডু খেলার আয়োজন করা হবে।

২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষিত হলেও এদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজে বাস্তবায়নকারী সংস্থার চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, ২৬ মার্চ গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন-স্থাপনাগুলোতে আলোকসজ্জা করতে হবে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন (ঐ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে) করতে হবে।

এছাড়া ১ থেকে ২৩ মার্চ পর্যন্ত জেলা এবং উপজেলায় স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (প্রদর্শন ফুটবল, টি-২০ ক্রিকেট, কাবাডি, হা-ডু-ডু ইত্যাদি খেলা) আয়োজন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানা হয়।

স্কুলে ভর্তি ৩০ ডিসেম্বর পর্যন্ত, মানতে হবে যেসব নিয়ম
দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলের তালিকা ও ভর্তি নির্দেশনা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সব শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠানো হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী- মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৬ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে এরপর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে তিন কর্মদিবসের মধ্যে ভর্তি নেওয়া যাবে। তারপরও আসন ফাঁকা থাকলে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন পূরণ করতে হবে।

ভর্তির ফি ও অন্যান্য খরচ: দেশের মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় ১ হাজার টাকা, মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা।

অন্যদিকে রাজধানীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে ৮ হাজার টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি ১০ হাজার টাকা।

রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।

ভর্তির ক্ষেত্রে যেসব তথ্য যাচাই জরুরি: ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে মাউশি। সেগুলো হলো-

>> ২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন।

>> ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত, প্রথম অপেক্ষমাণ ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এ লিংক থেকে যাচাই করতে পারবেন।

>> লিংকে তথ্য টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে, তা জানা যাবে। এক্ষেত্রে কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

>> সব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রদর্শন করবেন।

>> ভর্তির সময় নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালে শিক্ষার্থীর জন্মসনদের মূল কপি, জন্মসনদের অনলাইন কপি (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে), মা-বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে।

>> তথ্য সঠিক না দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে (যাচাই সাপেক্ষে) তাকে ভর্তি করা যাবে না।

>> শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময় এই কোটাগুলো নির্বাচিত শিক্ষার্থীদের কোটা–সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে।

>> নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে।

>> তারপরও যদি কোটার শূন্য আসন পূরণ না হয়, সে ক্ষেত্রে সাধারণ নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এই শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না।

>> ২০২৫ শিক্ষাবর্ষে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময়েই ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে এই শূন্য আসনে ভর্তি করানো যাবে না।

>> ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে মাউশি অধিদপ্তরের এ সংক্রান্ত ১১ নভেম্বরের জারি করা চিঠির আলোকে এই শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন।

>> সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

>> উল্লিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধিবহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

বিটি/আলী

২০২৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে ৭৬ দিন
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন দপ্তর। এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির প্রস্তাবিত তালিকা করা হয়েছে।

প্রস্তাবিত ওই তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। ওই তালিকায় দীর্ঘ ছুটি হচ্ছে ২৮ দিন।

ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

প্রস্তাবটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

বিটি/ আরকে