শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

কাতারের আমিরের সাথে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
সংযুক্ত আরব আমিরাতের উপ-শাসক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে সাক্ষাৎ করেছেন। দোহার আমিরি দিওয়ানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেন।

বৈঠকের শুরুতেই শেখ তাহনুন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পক্ষ থেকে কাতারের আমিরের প্রতি উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় তিনি কাতারি জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিও আমিরাতের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আমিরাতি জনগণের সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক নিয়ে এই বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুসংহত করার উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষ মতবিনিময় করেন।

এসময় কাতারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমিরাতি প্রতিনিধিদলে ছিলেন প্রেসিডেন্ট আদালতের উন্নয়ন ও শহীদ বিষয়ক ডেপুটি চেয়ারম্যান শেখ থিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং বিনিয়োগমন্ত্রী মোহাম্মদ হাসান আল-সুওয়াইদিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।