শেখ হাসিনা – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে: আসিফ নজরুল
অসুস্থ হয়ে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে যমুনায় ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার মিসেস জিয়াকে ‘অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দিয়েছে’- বলেও মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বার বার করে বলা হয়েছে যে, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্যপ্রণোদিত, জিঘাংসাপ্রসূতভাবে সাজা দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘উনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, তা না হলে উনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং উনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে।’

বিটি/ আরকে

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত—এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

জয়শঙ্কর বলেন, ‘যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন, সেই বাস্তবতার দ্বারা বিষয়টি প্রভাবিত। শেষ পর্যন্ত ভারতে থাকবেন কি না—তা তাকেই সিদ্ধান্ত নিতে হবে।’

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘এটা আলাদা বিষয়। তিনি যে প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নিয়েছেন, সেটাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তারই।’

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর অভিযোগ আছে যে আগের নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যা ছিল। নির্বাচন নিয়েই যদি আপত্তি থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।’

প্রতিবেশী দেশের গণতান্ত্রিক কর্মকাণ্ডে ভারতের অবস্থান তুলে ধরে জয়শঙ্কর বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চায় প্রতিবেশী দেশগুলোতেও জনগণের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি।’

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাদের ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে—এটা নিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সহিংসতায় বহু প্রাণহানির মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

বিটি/ আরকে

‘শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশের চিঠি পরীক্ষা করছে ভারত’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, তা পরীক্ষা করে দেখছে ভারত। আজ বুধবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।”

এদিকে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি। তিনি জানান, চিঠিটি নোট ভারবাল আকারে ঢাকার মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তৌহিদ হোসেন বলেন, “এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।”

গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্যে ভারত গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। তার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ইতোমধ্যে দুই দফায় চিঠি পাঠালেও সাড়া মেলেনি। এর মধ্যে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়।

বিটি/ আরকে

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে ফের চি‌ঠি দিয়েছে বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

বার্তা সংস্থা ইউএনবি প্রতিবেদনে বলা হয়, রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নতুন এই কূটনৈতিক যোগাযোগের কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

তবে, নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের দিল্লি সফর শেষের পরপরই ‘নোট ভারবাল’ পাঠানো হয়।

গত ২০ নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দেন ড. খলিলুর রহমান।

এর আগে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামালের হয় মৃত্যুদণ্ড। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কারাদণ্ড হয় পাঁচ বছরের।

এদের মধ্যে শেখ হাসিনা ও কামাল ৫ অগাস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন।

রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানায়।

বিটি/ আরকে

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২:৫০ মিনিটে চার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

এদিন সাড়ে ১২টার দিকে রায়ের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার রায়টি ছয়টি অংশে বিভক্ত।

রায়ে বলা হয়েছে, শেখ হাসিনা ও অন্যান্য দুই আসামির অপরাধ প্রমাণিত। প্রথম অভিযোগে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৪ অভিযোগে মৃত্যুদণ্ড ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের সাজা দেয়া হয়।

বিটি/ আরকে

শেখ হাসিনার রায় আজ রাজধানীসহ সারা দেশে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ রায়কে ঘিরে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশেই বিচ্ছিন্নভাবে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল এমনকি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। হয়েছে প্রাণহানিও। এমন পরিস্থিতিতে রায় ঘোষণাকে কেন্দ্র করে যদি কোনো নাশকতা হয় তা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সারা দেশেই বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ঢাকাসহ চার জেলায় ব্যাপক নাশকতার শঙ্কায় অন্যান্য বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এবার একই নির্দেশনা দিলেন ডিএমপি কমিশনার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল-১ বেলা ১১টায় বসবে বলে রেজিস্ট্রার অফিস জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সেই সঙ্গে বিটিভি থেকে দেশের অন্য টেলিভিশন তা সরাসরি সম্প্রচার করতে পারবে। পাশাপাশি ঢাকার কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি রায় ঘোষণা করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার সঙ্গে এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রায়ের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, ‘আমরা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছি।’

রায়টিকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। এমন প্রেক্ষাপটে রায় ঘোষণার আগের দিন থেকেই বাড়তি নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয়েছে দেশের চার জেলা—ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরকে। সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবি।

জেলাগুলোর গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে। আমরা জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাঠে কার্যক্রম জোরদার করেছি।’

পুলিশ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত কয়েক দিন ধরে পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে ধারাবাহিকভাবে বৈঠক হয়েছে। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের (এসপি) চোরাগোপ্তা হামলা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার চারপাশে দেয়া হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরির নির্দেশ। আজকের রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, ভিআইপি এলাকা এবং শহরের প্রবেশপথে জোরদার করা হয়েছে নজরদারি; বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে প্রধান সড়কগুলোয়।

এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এদিকে নিরাপত্তার বিষয়টি সামনে এনে সতর্ক রয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট প্রশাসনও। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল সন্ধ্যায় সেনা সদরে চিঠি পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশাল পুলিশ লাইনসে তিনি বলেন, ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, খারাপও নয়। এটাকে ‘মোটামুটি সন্তোষজনক’ পরিস্থিতি বলা যায়।

এর আগে মোটরসাইকেল থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন মহাসড়ক ও বাসে আগুন দেয়ার ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে, যাতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন বণিক বার্তাকে বলেন, ‘রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রতিটি থানা পর্যায়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশের সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। আদালত পাড়ায়, গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট।’

বিটি/ আরকে

‘যেখানেই পাবে, গুলি করবে’: শেখ হাসিনার নির্দেশের অডিও ফাঁস!
গত বছরের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—একটি ফাঁস হওয়া অডিওতে এমন সত্যতা খুঁজে পেয়েছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন।

অডিও ক্লিপটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়। এতে হাসিনাকে বলতে শোনা যায়, তিনি তার বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের অনুমতি দিয়ে বলেন, ‘যেখানেই পাবে, গুলি করবে।’

এখন এই অডিও ক্লিপটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে ‘মূল প্রমাণ’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলাটি চলছে।

জাতিসংঘের তদন্তকারীদের মতে, গত বছরের গ্রীষ্মে দেশজুড়ে বিক্ষোভ দমন অভিযানে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়। তবে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগ দলের একজন মুখপাত্র অডিওটি সম্পর্কে বলেন, এতে ‘অবৈধ উদ্দেশ্য’ বা ‘অতিরিক্ত প্রতিক্রিয়ার’ কোনো প্রমাণ নেই। তবে বিবিসি বলছে, একজন অজ্ঞাতনামা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ—যা সরাসরি বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

গত গ্রীষ্মেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। এই বিক্ষোভের সূচনা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা সংস্কারের দাবিতে। পরে তা ব্যাপক আন্দোলনে রূপ নেয় এবং দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে পতনের মুখে ফেলে। এটি ছিল ১৯৭১ সালের পর দেশের সবচেয়ে রক্তক্ষয়ী রাজনৈতিক সহিংসতা।

বিবিসির কাছে ফাঁস হওয়া অডিও সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, ১৮ জুলাই যখন ফোনকলটি হয়েছিল, তখন শেখ হাসিনা ঢাকার গণভবনে অবস্থান করছিলেন। ফোনালাপটি রেকর্ড করেছিল বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

ওই সময় আন্দোলন চরমে ছিল। এর আগে পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক জনক্ষোভ তৈরি হয়। ফোনকলের পরের দিনগুলোতে রাজধানীজুড়ে সামরিক গ্রেডের রাইফেল মোতায়েন ও ব্যবহারের প্রমাণও মিলেছে—যা বিবিসির হাতে আসা পুলিশ নথিপত্রে উল্লেখ আছে।

এই ফোনকলের অডিওটি কে ফাঁস করেছে তা জানা যায়নি, তবে এটি অনলাইনে প্রকাশিত হয় চলতি বছরের মার্চের শুরুতে। আন্দোলনের পর শেখ হাসিনার আরও অনেক ফোনালাপের ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেগুলোর বেশিরভাগই যাচাই হয়নি।

১৮ জুলাইয়ের যে রেকর্ডটি ফাঁস হয়, সেটিকে শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মেলানোর কাজ করে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা নিশ্চিত করে যে, এটি শেখ হাসিনারই কণ্ঠ।

বিবিসি নিজস্বভাবে রেকর্ডটির নিরপেক্ষ যাচাইয়ের জন্য সেটি ফরেনসিক প্রতিষ্ঠান ‘এয়ারশট’-এর কাছে পাঠায়। প্রতিষ্ঠানটি জানায়, এতে কোনো সম্পাদনা, কাটাছাঁট বা কৃত্রিম শব্দ সংযোজনের প্রমাণ পাওয়া যায়নি এবং এটি নকল বা কৃত্রিমভাবে তৈরি হওয়াও খুবই অস্বাভাবিক।

এয়ারশট জানায়, রেকর্ডটি সম্ভবত কোনো কক্ষে স্পিকারে ফোনালাপ চালিয়ে রেকর্ড করা হয়েছিল, কারণ এতে ফোনালাপের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাওয়া গেছে। তারা রেকর্ডজুড়ে ‘ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি’ চিহ্নিত করে—যা সাধারণত বিদ্যুৎচালিত যন্ত্রের সঙ্গে রেকর্ডিং ডিভাইসের সংযোগ থেকে তৈরি হয় এবং এটি প্রমাণ করে যে অডিওটি সম্পাদিত নয়।

তারা শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করে কণ্ঠের ছন্দ, উচ্চারণ, নিঃশ্বাসের শব্দ এবং শব্দের ‘নয়েস ফ্লোর’ পরখ করে কোনো কৃত্রিমতা খুঁজে পায়নি।

এই প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, ‘এই রেকর্ডগুলো শেখ হাসিনার ভূমিকাকে প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো পরিষ্কার, সঠিকভাবে যাচাইকৃত এবং অন্যান্য প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

আওয়ামী লীগের এক মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘বিবিসি যে রেকর্ডিংয়ের কথা বলছে, সেটি আসল কি না আমরা নিশ্চিত নই।’

শেখ হাসিনার পাশাপাশি সাবেক সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এ পর্যন্ত মোট ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, যাদের মধ্যে ৭৩ জন বর্তমানে আটক রয়েছেন।

বিবিসি আই দীর্ঘ ৩৬ দিনের বিক্ষোভকালীন সময়ের শত শত ভিডিও, ছবি ও নথিপত্র বিশ্লেষণ করে পুলিশের সহিংসতার বিস্তারিত তথ্য যাচাই করেছে।

তাদের তদন্তে উঠে আসে, ৫ আগস্ট ঢাকার ব্যস্ত এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জন বিক্ষোভকারী নিহত হন—যা বাংলাদেশের ইতিহাসে পুলিশের অন্যতম ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত। যদিও ওই সময়কার প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩০ বলা হয়েছিল।

বিবিসির তদন্তে যাত্রাবাড়ীর হত্যাকাণ্ড কীভাবে শুরু ও শেষ হয়—সে বিষয়েও নতুন তথ্য উঠে এসেছে।

ভিডিও, সিসিটিভি ও ড্রোন চিত্র বিশ্লেষণ করে বিবিসি আই নিশ্চিত করে যে, সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ছেড়ে যাওয়ার পরপরই পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই সেনা সদস্যরা এর আগে পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে অবস্থান করছিলেন।

এরপর টানা ৩০ মিনিটের বেশি সময় ধরে পুলিশ গলি ও মহাসড়ক দিয়ে পালাতে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালায়। শেষে পুলিশের সদস্যরাই আশ্রয় নিতে বাধ্য হয় আশপাশের একটি সেনা ক্যাম্পে।

ঘণ্টা কয়েক পর বিক্ষোভকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং যাত্রাবাড়ী থানা পুড়িয়ে দেয়। এ সময় অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হন।

বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র বিবিসিকে জানান, গত বছরের জুলাই ও আগস্টের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৬০ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘তৎকালীন পুলিশের কিছু সদস্য দুঃখজনকভাবে অতিরিক্ত বলপ্রয়োগে লিপ্ত হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।’

গত মাসে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে—যার মধ্যে রয়েছে গণহত্যার নির্দেশ দেওয়া, বেসামরিক নাগরিকদের ওপর উদ্দেশ্যমূলক সহিংসতা, সহিংসতায় উসকানি, ষড়যন্ত্র এবং গণহত্যা ঠেকাতে ব্যর্থতা।

বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণের অনুরোধ করলেও এখনো পর্যন্ত ভারত তাতে সাড়া দেয়নি। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, হাসিনার এই মামলায় দেশে ফিরে অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম।

আওয়ামী লীগ শুরু থেকেই দাবি করে আসছে, তাদের কোনো নেতা—প্রধানমন্ত্রীসহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের জন্য ব্যক্তিগতভাবে দায়ী ছিলেন না।

দলের এক মুখপাত্র বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি—দলের কোনো সিনিয়র নেতা, এমনকি প্রধানমন্ত্রী নিজেও, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দিয়েছেন—এমন অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।’

তিনি আরও বলেন, ‘যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো ছিল পরিস্থিতির আলোকে, সদিচ্ছা থেকে এবং প্রাণহানি কমানোর উদ্দেশ্যে।’

জাতিসংঘের তদন্তকারীরা দাবি করেছেন, হাসিনা ও তার সরকারের কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হওয়ার মতো পর্যায়ে পৌঁছেছে। তবে আওয়ামী লীগ এই তদন্ত প্রতিবেদনকেও প্রত্যাখ্যান করেছে।

বিবিসি সেনাবাহিনীর মন্তব্য জানার চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি।

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস।

এই সরকার এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না—তা এখনও অনিশ্চিত।

বিটি/ আরকে

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার অথবা আত্মসমর্পণের দিন থেকে এই কারাদণ্ড কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে করা মামলার শুনানি শেষে এ রায় দেওয়া হয়। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের পক্ষে শুনানি করেন। মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্য সংবলিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা শেখ হাসিনার কণ্ঠ বলে দাবি করা হয়। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অডিওটির সত্যতা যাচাই করে নিশ্চিত করে যে, সেটি শেখ হাসিনারই কণ্ঠ।

এই বক্তব্যকে আদালত অবমাননাকর বলে উল্লেখ করে প্রসিকিউশন ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করে।

বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদেরক ১৫ মে’র মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায়, তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেটিও অমান্য করায় গত ২৬ মে ‘যুগান্তর’ ও ‘নিউএজ’ পত্রিকায় প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে ৩ জুন সকাল ১০টায় সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো জবাবও দাখিল করেননি। এর প্রেক্ষিতে বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে।

বিটি/ আরকে

শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে ৫ অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

অভিযোগপত্রে উল্লেখ করা পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ হলো:

গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তৎকালীন সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র-জনতার ওপর ব্যপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়। এর মাধ্যমে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন করা হয়। এসব ঘটনায় আসামিদের প্ররোচনা, উষ্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংঘটনের জন্য দায়ী ব্যক্তিদের শান্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ আনা হয়।

হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। এর মাধ্যমে আসামিরা অপরাধ সংঘটনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা, এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটন করেছে।

রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা: ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন হয়েছে।

চাঁনখারপুলে ছাত্র হত্যা: ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন ছাত্র নিহত হন। এই ঘটনাতেও শেখ হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো: ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা; তাদের মধ্যে পাঁচজনের লাশ পুড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় তিন আসামি কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উষ্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।

শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ যুক্তরাজ্যে: দ্য গার্ডিয়ান
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি ও প্রপার্টি ফাইল অনুযায়ী, এই সম্পত্তিগুলোর মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান। তার বাবা ব্যবসায়ী সালমান ফজলুর রহমান ছিলেন শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা এবং বাংলাদেশি শিল্পগোষ্ঠী বেক্সিমকোর প্রতিষ্ঠাতা।

দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালে ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি বাড়ি, যা ২০১১ সালে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।

গার্ডিয়ান জানায়, যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্যানুযায়ী, গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। রেহানা যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মা। তবে তিনি এখনও ওই বাড়িতে থাকেন কি না, তা নিশ্চিত নয়।

অন্তর্বর্তী সরকারের দুটি দুর্নীতির তদন্তে শেখ হাসিনার বোনের মেয়ে ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নাম আসার পর তিনি এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। টিউলিপ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন।

বিবৃতিতে এনসিএর বলেছে, ‌আমরা নিশ্চিত করতে পারি, একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে লন্ডনের ১৭ গ্রোভনার স্কয়ার ও গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত সম্পত্তি জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে এনসিএ। এর চেয়ে বেশি কিছু এ মুহূর্তে বলা যাচ্ছে না।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন গার্ডিয়ানকে বলেছেন, সালমান ও শায়ান এফ রহমান উভয়েই অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজন।

ফাইল থেকে জানা গেছে, এই সম্পত্তিগুলো আইল অভ ম্যান-এর অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়।

শায়ানের একজন মুখপাত্র ওই পত্রিকাকে বলেন, আমাদের মক্কেল জোরালোভাবে যেকোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অবশ্যই যুক্তরাজ্যে যেকোনো তদন্তে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন করেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এখন প্রকাশ্য বিষয়। সেখানে শত শত মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।

মন্তব্যের জন্য সালমান এফ রহমান ও শেখ রেহানার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

বিটি/ আরকে