সাউথইস্ট ব্যাংক – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

সাউথইস্ট ব্যাংক ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট রিটেইল লোন ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচির লক্ষ্য ব্যাংকিং পেশাজীবীদের আধুনিক কৌশল ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করা, যাতে তারা প্রতিযোগিতামূলক পরিবেশে রিটেইল লোন ও ক্রেডিট কার্ড পণ্য কার্যকরভাবে বিপণন করতে পারে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশন শুরু হয় ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানুর স্বাগত বক্তব্যের মাধ্যমে। কর্মসূচিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন মো. জাহাঙ্গীর কবির, এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন; মো. আব্দুল কাদের, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ব্যাংকিং ডিভিশন; ফারহানা হোসেন ইরনা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, কার্ড ডিভিশন; এবং হুমায়রা শারমিন, সিইও, হুমায়রাস কালেকশন ও লিড কনসালটেন্ট, ক্যাম্পাস টু করপোরেট। তারা রিটেইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড পণ্য বিপণন এবং গ্রাহক সংযোগ কৌশল নিয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচি সাউথইস্ট ব্যাংকের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতিশ্রুতির একটি অংশ, যা ব্যাংকিং খাতে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সাহায্য করবে। অংশগ্রহণকারীরা খাতসংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে সরাসরি বাস্তবসম্মত জ্ঞান অর্জন করেছেন, যা তাদের রিটেইল ব্যাংকিং এবং কার্ড সেবার ক্ষেত্রে উন্নয়নে সহায়তা করবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের উৎসাহ এবং মনোযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৌশলগত বিপণন প্রচেষ্টা কীভাবে ব্যাংকের রিটেইল লোন ও ক্রেডিট কার্ড পোর্টফোলিও, গ্রাহক সন্তুষ্টি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে তার উপর তিনি আলোকপাত করেন। তিনি পেশাদার উৎকর্ষতা বৃদ্ধিতে সাউথইস্ট ব্যাংকের নিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন এবং অংশগ্রহণকারীদের উদ্ভাবন এবং গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং সমাধান পরিচালনায় তাদের নতুন অর্জিত জ্ঞান প্রয়োগের আহ্বান জানান।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখার ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিটি/ আরকে

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট বন্ডের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ড বিদ্যমান ‘‌এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হবে। গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এ বছরের ১০ মার্চ অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বিতরণ করায় বন্ডটির ক্যাটাগরি পরিবর্তন হয়। আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বন্ডের ট্রাস্টি এ বছরের ১১ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বন্ডটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

গত বছরের মার্চে ডিএসইতে করপোরেট বন্ড খাতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করে বন্ডটি।

এর আগে বন্ডটির ইলেকট্রনিক সাবস্ক্রিপশন গত বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯১তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এর অ্যারেঞ্জারের দায়িত্বে করছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আন্ডাররাইটার হিসেবে কাজ করছে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

বিটি/ আরকে