স্বাস্থ্যঝুঁকি – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ঝালকাঠিতে অবৈধ চুল্লিতে কয়লা উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের বাকার খালের পাশে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ উপায়ে বাণিজ্যিকভবে কয়লা উৎপাদন করা হচ্ছে। চেঁচরীরামপুর ইউনিয়নের তফসেরের খেয়াঘাটের অদূরে গড়ে ওঠা এসব চুল্লি ঘিরে জনমনে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায় ৫০টি চুল্লি বসিয়ে নিয়মিত কাঠ পোড়ানো হচ্ছে। তবে অভিযুক্তদের একজন রবিউল ইসলাম দাবি করেছেন, সেখানে তাদের মালিকানায় মোট ২৩টি চুল্লি রয়েছে।

এসব চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইড পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার জানিয়েছেন, এই প্রক্রিয়ায় কাঠ পোড়ানোর ফলে স্থানীয় জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী নারীরা হাঁপানি, কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারেন। স্থানীয় সচেতন মহলের শঙ্কা, এসব চুল্লির কাঠের জোগান দিতে গিয়ে এলাকাটিতে ছোট শিশুদের মধ্যেও কাঠ চুরির মতো অপরাধপ্রবণতা বাড়ছে।

অনুসন্ধানে দেখা গেছে, এখানে উৎপাদিত কয়লা শুধু স্থানীয় পর্যায়ে নয়, বরং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার পাড়েরহাটের কামারদের কাছে সরবরাহ করা হচ্ছে। এই ব্যবসার সাথে জড়িত চক্রটি নিয়মিত রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কোনো ধরনের অনুমোদন নেই। এটি সম্পূর্ণ অবৈধ এবং দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন জানান, এ কার্যক্রম পুরোপুরি আইনবহির্ভূত। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের তরফ থেকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এক রাতের অনিদ্রাই বাড়িয়ে দিতে পারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!
এক রাতের কম ঘুমই শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে বলে নতুন গবেষণায় উঠে এসেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদন জানাচ্ছে, কুয়েতের দাসমান ডায়াবেটিস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দেখেছেন, মাত্র এক রাতের অনিদ্রাই শরীরে ক্ষতিকর প্রদাহ সৃষ্টি করতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।

গবেষণায় অংশ নেওয়া পাঁচজন সুস্থ ব্যক্তির রক্তপরীক্ষায় দেখা গেছে, অনিদ্রার ফলে নন-ক্লাসিক্যাল মনোসাইট নামে এক ধরনের রোগ প্রতিরোধক কোষের সংখ্যা বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণার প্রধান ড. ফাতেমা আল-রাশেদ বলেছেন, প্রযুক্তির অগ্রগতি ও দীর্ঘ স্ক্রিন টাইম মানুষের ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে, যা সুস্থতার জন্য হুমকি হতে পারে।

বিশেষজ্ঞরা সুস্থ থাকতে নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখা, স্ক্রিন টাইম কমানো ও রাতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন।

বিটি/ আরকে

বায়ু দূষণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজধানী ঢাকায় এবং দেশের অন্যত্র বায়ু দূষণের কারণে ব্যক্তিগত স্বাস্থ্যের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছে, এবং বাইরে থাকার সময়টাতে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে পরামর্শ জারি করে বলেছে যে, ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলে বাতাসের মান অস্বাস্থ্যকর এবং কখনও কখনও বিপজ্জনক স্তরে (একিউআই ২৫০-এর উপরে) অবনতি হয়েছে।

পরামর্শে বলা হয়েছে “এই পরিস্থিতিতে, জনসাধারণকে বাইরে যাওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে, যখন সংবেদনশীল ব্যক্তিদের একেবারে প্রয়োজন না হলে বাইরে যাওয়া এড়াতে অনুরোধ করা করা হলো”।

বায়ু দূষণ নিয়ন্ত্রণ একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। সরকার অবশ্য সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতা প্রসারিত করার আহ্বান জানিয়েছে।

১৫১ এবং ২০০-এর মধ্যে একিউআই-কে “অস্বাস্থ্যকর” বলা হয় যখন ২০১ এবং ৩০০-কে “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১ থেকে ৪০০-কে “বিপজ্জনক” হিসাবে বিবেচনা করা হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণ বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭ মিলিয়ন মানুষকে হত্যা করে। মূলত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।

বিটি/ আরকে