হোসেইন তাইয়েব – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উলটো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। তেহরানে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

ইরানি সংবাদ সংস্থা ফার্সের বরাতে হোসেইন তাইয়েব বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলের ভেতরে পরিবর্তন শুরু হয়েছে। অচিরেই বিভিন্ন ক্ষেত্রে এর বড় ধরনের প্রতিফলন দৃশ্যমান হবে।’ তার মতে, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ও প্রভাব বিস্তারের যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ ও বেসামরিক মানুষের ওপর হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের সাম্প্রতিক আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতেরই প্রতিফলন। বিদেশের সামরিক অভিযানে বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তাইয়েব বলেন, মধ্যপ্রাচ্যের সামাজিক বাস্তবতা পরিবর্তনের এই চেষ্টা উলটো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে এবং দেশ দুটিতে যুদ্ধের প্রতি জনঅসন্তোষ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।