৪৭তম বিসিএস – বিজনেস টাইমস: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে পিএসসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রিলিতে মোট ১০ হাজার ৬৪৪ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিটি/ আরকে

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছালো
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমে এই পরীক্ষা ২৭ জুন আয়োজনের পরিকল্পনা ছিল। তবে চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পিএসসি তা পুনর্বিবেচনা করে তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী ৮ মে থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

বিটি/ আরকে

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বেড়েছে সময়
৪৭তম বিসিএসের আবেদনের সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত ঘোষণার দুদিন পর এ তারিখ ঘোষণা করলো পিএসসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর সকল ১০টা থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ২০০ টাকা।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী— ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আবেদনের যে সময়সীমা ছিল, তার চেয়ে এবার সময় বাড়ানো হয়েছে। প্রথম দফার ঘোষণা অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীরা ২২ দিন সময় পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী— আবেদনের জন্য ৩৪ দিন সময় পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসি সূত্র জানায়, আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিসিএসে আবেদন স্থগিত করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করায় ফের আবেদনের তারিখ ঘোষণা করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

বিটি/আলী

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা
৪৭তম বিসিএসের আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাধান শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে তার আগের দিন এ প্রক্রিয়া স্থগিত করা হলো।

এদিকে এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।