1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

প্রথম চালানেই ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সররকারের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে মতৈক্য হয়েছে এবং প্রথম চালান হিসেবে ভেনেজুয়েলা ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আসার পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য অনুযায়ী এই তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের বেশ কিছু নিষেধাজ্ঞা আছে। ফলে আন্তর্জাতিক বাজারে মুক্তভাবে তেল বিক্রি করতে পারে না দেশটি। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে সরাসরি এই তেল আসবে এবং যুক্তরাষ্ট্রের বন্দরে খালাস হবে। তারপর আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য অনুযায়ী তা বিক্রি হবে। ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র— উভয় দেশের জনগণের জন্য এ পরিকল্পনা লাভজনক হবে। আমি ক্রিস রাইট (যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদ মন্ত্রী)-কে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছি।”

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT