1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আবারও কমলো স্বর্ণের দাম, রুপার দাম অপরিবর্তিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সর্বশেষ সমন্বয়ের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে নির্ধারিত হালনাগাদ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৮ বার বাড়ানো এবং ১১ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

অন্যদিকে, স্বর্ণের দর কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় লেনদেন হচ্ছে।

এ বছর এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বৃদ্ধি ও ৩ বার হ্রাস পায়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT