যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ইরানি সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য পাওয়া গেছে।
তারা জানান, দুই দেশের প্রতিনিধিরা আগামী রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন এ আলোচনায় দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিটি/ আরকে
Tags: ইরান আক্রমণ, ইরানে যুক্তরাষ্ট-ইসরাইলের হামলা, ইরানে হামলা, পাকিস্তান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ