1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ, তীব্র বাস্তুচ্যুতি এবং চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পবিত্র কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রেখেছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি গাজা নগরীতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা আল-রায়ের প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মূল অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে একটি কোরআন পদযাত্রা বের করা হয়। পবিত্র কোরআনের কপি হাতে নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এসময় ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাদের এই পদযাত্রাকে প্রতিকূলতার মধ্যেও কোরআনচর্চা অব্যাহত রাখার এক জোরালো বার্তা হিসেবে তুলে ধরেন। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সম্মাননা জানানোর এই আয়োজন নিছক কোনো পুরস্কার বিতরণী নয়; বরং এটি তাদের ধৈর্য, কঠোর অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার জয়গান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, কোরআন মুখস্থ করা তাদের শিক্ষা জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা। তিনি শিক্ষার্থীদের আয়াতের অর্থ অনুধাবন ও সেই অনুযায়ী জীবন পরিচালনার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের কোরআনচর্চায় সচেষ্ট থাকার আহ্বান জানান। এর আয়াতের অর্থ বোঝা, বিধান অনুসরণ করা এবং শিক্ষার আলোকে নিজেদের চরিত্র গঠন করা জরুরি।

আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা বলেন, চলমান যুদ্ধ ও বিপর্যয়ের মাঝেও গাজার মানুষের কোরআন হিফজের প্রতি এই দৃঢ়তা বিশ্ববাসীর জন্য এক দৃষ্টান্ত। মন্ত্রণালয় ও তাদের সংস্থার যৌথ উদ্যোগে এই আয়োজন সম্ভব হয়েছে জানিয়ে তিনি ভবিষ্যতে গাজায় কোরআন শিক্ষার প্রসারে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাফেজ-হাফেজাদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রথম স্থান অর্জনকারী হিবা আল-হিমস বলেন, আল্লাহর কিতাবকে জীবনের সঙ্গী ও পথচলার আলো হিসেবে গ্রহণ করা তাদের জন্য পরম পাওয়া। এটি তাদের নতুন দায়িত্ব ও অঙ্গীকারের সূচনা হিসেবে কাজ করবে।

এ বছরের উত্তীর্ণদের এই দলটির নামকরণ করা হয়েছে প্রয়াত ঈসা আল-সায়েহের স্মরণে, যিনি আলজেরিয়ার বুইরা প্রদেশে আল-বারাকা অ্যাসোসিয়েশনের আঞ্চলিক শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। জনকল্যাণমূলক কাজে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই নামকরণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান এবং আল-বারাকা অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল।

গাজার এই সংবর্ধনা অনুষ্ঠানটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন উপত্যকাটি চরম মানবিক সংকটের মুখে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শুরুতে ভারী বৃষ্টিপাতে গাজার শতাধিক অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজার হাজার শিশুর শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি প্রায় ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এমন বিপর্যস্ত বাস্তবতায় এই সংবর্ধনা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং ধ্বংসের মধ্যেও জ্ঞান ও বিশ্বাসকে ধরে রাখার একটি অনন্য প্রচেষ্টার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটির হিসাবে, বৃষ্টিতে ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। সূত্র: আল-রায়, আলজাজিরা ও আল-শারক।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT