1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বন্ধুসভা কাতার। গত ১৩ নভেম্বর শুক্রবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে শাখাটির পথচলার আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন। এরপর বন্ধুসভা কাতার শাখার সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে ও দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমানের সঞ্চালনায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন। তারা গত ছয় বছরে কাতারে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রবাসী জীবনে মানবিক ও সামাজিক কাজের প্রভাব ও গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। এরপর স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় বন্ধুসভার অগ্রযাত্রায় উপস্থিত সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি ও নতুন বন্ধু হাবিব সংগঠনের বিভিন্ন আয়োজন নিয়ে নিজেদের মূল্যায়ন ও অনুভূতি ব্যক্ত করেন। তারা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম মূল আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন। সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল এবং সবার কাছে সহজলভ্য করার লক্ষ্যে এই ওয়েবসাইট চালু করা হয়েছে। উপদেষ্টা আবজল আহমেদ আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন। বিশেষ এই প্ল্যাটফর্মটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, কাতারে বন্ধুসভার এই পথচলা ভবিষ্যতে আরও ব্যাপক ও সুদূরপ্রসারী হবে। সবশেষে কেক কেটে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন উপস্থিত সদস্যরা। প্রাণোচ্ছল এই পরিবেশে প্রবাসী বন্ধুরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT