1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আবার বাড়লো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত কমিটির মেয়াদ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে সুপারিশ দেওয়ার জন্য ফের সময় বাড়িয়েছে সরকার। এবার নতুন করে মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১১ মার্চ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে প্রথমে তিন মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ দিতে বলা হয়েছিল। পরবর্তীতে এক দফা মেয়াদ বাড়ানো হয়, যার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

কমিটিকে ২০১৬ সালে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত অগ্রগতি, এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্লেষণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT