1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ইতিবাচক ধারায় পুঁজিবাজার, আজও সবধরনের সূচকে উত্থান

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ সোমবারের (২৪ ফেব্রুয়ারি) লেনদেন শেষ হয়েছে। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট।

আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন হয়েছে ৫৪৪ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ মূলধন বেড়েছে ৪৮০ কোটি ৭১ লাখ টাকা।

গতকাল রোববার লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার। ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৫৩০ কোটি ৪১ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৯৬ হাজার ৪৯ কোটি ৭০ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৩টির এর কমেছে ১৫৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

আজ ডিএসইএক্স ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ২৩৪ দশমিক ৯৪ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ২২৪ দশমিক ৩৭ পয়েন্ট। আজ ডিএসইএস সূচক তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ দশমিক ১০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬ দশমিক ৫০ পয়েন্টে।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৫ কোটি ১৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৩৭ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১১ কোটি ৭৬ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১০ কোটি ৮১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ৯ কোটি ৯২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৮৩ লাখ টাকা, কাট্রালি টেক্সটাইলের ৯ কোটি ৫৭ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৪০ লাখ টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৯ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কাট্রালি টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT