1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সমস্ত সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আজ সোমবার (১৬ জুন) বেলুচিস্তান প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

বেলুচিস্তান প্রদেশের (যা ইরানের সীমান্ত সংলগ্ন) একজন সিনিয়র কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন, ‘চাগি, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গোয়াদার–এই পাঁচটি জেলার পুরো সীমান্ত সুবিধা স্থগিত করা হয়েছে।’

চাগি জেলার একটি ক্রসিংয়ের কর্মকর্তা আতাউল মুনিম বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে। তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। একইসঙ্গে ইরানে আটকে পড়া পাকিস্তানি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।’

মুনিম আরও বলেন, ‘আজ প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে পারে বলে আমরা আশা করছি।’

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT