1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তি‌নি জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভো‌রে ২২ জন এবং সকা‌লে ১০ বাংলা‌দে‌শি ঢাকায় পৌঁ‌ছে‌ছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT