1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রেডরিখ মের্ৎস মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ সিলেট টেস্ট: জয়ের লক্ষ্যে চাপে বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নীরব পররাষ্ট্র সচিব ওয়ারিকানের ঘূর্ণিতে সিলেটে বিপাকে বাংলাদেশ: জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

এবার মার্কিন পণ্যে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ চীনের

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এই শুল্ক ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনা পণ্যে ৫৪ শতাংশ শুল্ক ঘোষণার একদিন পর এই পাল্টা ঘোষণা দিল বেইজিং।

চীনের দাবি, ট্রাম্পের নতুন শুল্কের ফলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা পণ্যে শুল্ক বাড়ানো আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন এবং এটি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে।

বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন করে উত্তাপ সৃষ্টি হতে পারে। এছাড়া বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নীতিমালা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT