1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত?

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন, আর ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।

পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, আর ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।

গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে। মাত্র দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT