1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অচল রাজস্ব দফতর, চট্টগ্রাম বন্দর

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে আজ শনিবার (২৮ জুন) সর্বাত্মক কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে চট্রগ্রাম বন্দরসহ সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

জানা গেছে, পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালনে আজ সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ঢাকাসহ বিভিন্ন জেলার কাস্টমস, ভ্যাট ও কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ভবনের সামনের ফুটপাত ও সড়কে অবস্থান নিয়েছেন তারা। অনেকের হাতেই দাবি লেখা পোস্টার-ফেস্টুন, দিচ্ছেন স্লোগান। এর ফলে সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির আওতায় সকাল ৬টা থেকে কাস্টমস কর্মকর্তারা কলম বিরতি শুরু করেন। ফলে চালান প্রক্রিয়া ও কাস্টমস ক্লিয়ারেন্স সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) আওতাধীন কোনো যানবাহনই গেট-ইন ও গেট-আউট কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে এনবিআর ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা ভবনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। ভবনের সামনে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল কামান ও রায়ট কার।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT