1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কৃষকের কাছ থেকে সরকার আলু ক্রয় করবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করা হবে। আলু বেচাকেনায় মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক পায় না।”

সেজন্য কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দামও সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে মিরপুর বিভাগের দারুসসালাম থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হয়। আমদানিতে খরচও বেশি। আমরা এখন চেষ্টা করতেছি ভবিষ্যতে আলু বীজ যেন আমদানি করতে না হয়।… বিদেশ থেকে আলু বীজ আমদানিতে অনেক খরচ হয়ে যাচ্ছে। আমরা যদি নিজেরাই বীজ উৎপাদন করতে পারি তাহলে কৃষকরা অল্প দামেই আলু বীজ নিতে পারবে।

এবার কিন্তু কৃষকরা আলুর দাম পায় উল্লেখ করে তিনি বলেন, “দাম না পাওয়ায় হয়তো ভবিষ্যতে কৃষক আর আলু বুনতেই চাইবে না, এমন শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা চিন্তাভাবনা করছি, সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করবো। যেহেতু মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক টাকা পায় না, সেজন্য আমরা আলুর দামও নির্ধারণ করে দেবো কোল্ড স্টোরেজ পর্যায়ে।”

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT