সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়। দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়েরা।
প্রাথমিক দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মো. মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে আছেন তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, দুই সোহেল রানা, মো. হৃদয়, সৈয়দ কাজেমানে শাহ, শেখ মোরসালিন, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
প্রবাসী ফুটবলারদের মধ্যে হামজা ও শমিতের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান। এ ছাড়া আছেন জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা ও মিনহাজুল করিম শাদিন।
মূল দলের বাইরে মো. ইসহাক আকন্দ ও মো. আসিফকেও অনুশীলনের জন্য ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে তারা ২৮ সদস্যের প্রাথমিক দলের অন্তর্ভুক্ত নন।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা (আবাহনী লিমিটেড, ঢাকা), মো. সুজন হোসেন (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মো. মেহেদী হাসান শ্রাবণ (বসুন্ধরা কিংস), তপু বর্মণ (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), মো. সাদ উদ্দিন (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মো. রহমত মিয়া (মোহামেডান স্পোর্টিং ক্লাব), জিদান আলেকজান্ডার ইউসুফ (ক্লাব নির্ধারিত নয়), মো. ইসা ফয়সাল (বাংলাদেশ পুলিশ এফসি), তারিক রায়হান কাজী (পারো এফসি), জায়ান আহমেদ (রিমাল আল সাহারা), মো. সোহেল রানা (মোহামেডান স্পোর্টিং ক্লাব), সোহেল রানা (বসুন্ধরা কিংস), মো. হৃদয় (বসুন্ধরা কিংস), হামজা দেওয়ান চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), শমিত সোম (নিউইয়র্ক কসমস), সৈয়দ কাজেমানে শাহ (বসুন্ধরা কিংস), জামাল ভূঁইয়া (ব্রাদার্স ইউনিয়ন), ফারহান আলী ওয়াহিদ (বোরেহাম উড এফসি), শেখ মোরসালিন (আবাহনী লিমিটেড, ঢাকা), রাকিব হোসেন (বসুন্ধরা কিংস), মো. ফয়সাল আহমেদ ফাহিম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ফাহামেদুল ইসলাম (ইউএস সেস্ত্রি লেভান্তে), মোহাম্মদ ইব্রাহিম (ফর্টিস এফসি), সুকি ইতোফুসা (ফর্টিস এফসি), মো. মিনহাজুল করিম শাদিন (চট্টগ্রাম সিটি এফসি), রোনান বেঞ্জামিন সুলিভান (ক্লাব নির্ধারিত নয়), মোহাম্মদ মাহে খান (মল্টন এফসি)।