1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

চট্টগ্রাম বন্দরে আসছে পরিশোধিত ডিজেল ও অকটেনবাহী ৫ জাহাজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত ডিজেল নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ। ডিজেলবাহী আরও দুটি জাহাজ রাতে পৌঁছানোর কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর সচিবে সৈয়দ রেফায়েত হামিমের দেওয়া তথ্য অনুযায়ী, এ তিনটি ছাড়াও ডিজেলবাহী আরেকটি জাহাজ রোববার বন্দরের জলসীমায় পৌঁছার কথা রয়েছে।

সব মিলিয়ে চারটি ট্যাংকারে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে।

ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেল আসা বন্ধ থাকায় পরিশোধিত তেল এনে চাহিদা পূরণের চেষ্টা করছে সরকার।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ মাস থেকে শুরু হওয়া জ্বালানি সরবরাহের সংকট সামাল দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও পেট্রোল পাম্পে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, ‘এমটি ওক ট্রি‘ নামে একটি জাহাজ মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে এদিন বন্দরের বর্হিনোঙ্গরের আলফা অ্যাংকরেজে পৌঁছেছে।

‘এমটি কেইপ বনি’ এবং ‘এমটি লিয়ান সং হু’ নামে অপর দুইটি জাহাজ মালয়েশিয়া ও ভারত থেকে পরিশোধিত ডিজেল নিয়ে বন্দরের জলসীমায় রাতে পৌঁছানোর কথা রয়েছে।

মালয়েশিয়া থেকে ‘এমটি গোল্ডেন হরাইজন’ ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রোববার এটি বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা আছে।

বন্দরের তথ্য মতে, অকটেনবাহী ‘এমটি নেইভ সিয়েলো‘ নামে অপর একটি জাহাজও শুক্রবার বন্দরে পৌঁছাবে।

বিটি/আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT