1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো স্টেপ সংখ্যা নয়, হাঁটার গতিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে?

জরুরি লেনদেন নিশ্চিতে সীমিত পরিসরে চালু রয়েছে ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Bank Bangladesh

ঈদের ছুটির মাঝেও দেশের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কয়েকটি শাখা খোলা রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে জানানো হয়, ওষুধ শিল্পসহ আমদানি-রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবং তাদের গ্রাহকদের জরুরি ও বৈদেশিক লেনদেনের প্রয়োজনের কথা বিবেচনা করে ১২ জুন সরকারি ছুটির দিনেও ঢাকা, চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এদিন অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিন দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত চিঠি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT