1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটি থেকে জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে আমরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই।

তিনি আরও বলেন, ‘এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাবো।’

বুধবার রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই আমরা রংপুর থেকে এ প্রশিক্ষণ শুরু করেছি। বিগত রাজনৈতিক সংস্কৃতির কারণে রংপুর পিছিয়ে পড়েছে।’ তাই প্রযুক্তিতে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটির করণীয় নির্ধারণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় তা ভাবা হচ্ছে বলেও জানান তিনি।

প্রশিক্ষণ আয়োজন বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পাশাপাশি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্কুল-কলেজে প্রথম ধাপে ৪২ ঘণ্টার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হবে। এ প্রশিক্ষণের লার্নিং নিয়ে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণে মাদ্রাসাগুলোকে যুক্ত করা হবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০ টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা করার সুযোগ তৈরি হবে। এছাড়া, আমরা ভ্রাম্যমাণ আইসিটি ল্যাবের পরিকল্পনা গ্রহণ করেছি। এতে গাড়িতে প্রশিক্ষণের সুবিধা থাকবে। মানুষ যেখানে অবস্থান করবে, সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে।’

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের নির্দেশনায় শহীদ আবু সাঈদের ভূমি থেকে আমরা এ প্রশিক্ষণ শুরু করেছি। ডিজিটাল ট্রান্সফরমেশনের যে স্বপ্ন আমরা দেখছি তার সাথে জুলাই যোদ্ধাদের সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্যে রংপুর বিভাগের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো. রনি মিয়া জুলাই যোদ্ধাদের আইসিটি বিষয়ক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রদানের জন্য বিশেষ সহকারীর কাছে অনুরোধ জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত রংপুর বিভাগের জুলাই যোদ্ধাদের জন্য ৭ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। এর আগে গত ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্তান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT