1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

টানা পতনে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ মে) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ২৪১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ারদর।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT