1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক মন্ত্রীর বৈঠক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে দেশটির বাণিজ্য মন্ত্রী ও বাণিজ্য বোর্ডের সভাপতি জোনাথন রেনল্ডসের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে, ১০ জুন লন্ডনে পৌঁছানোর পর কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে বোচওয়ে জানান, বাংলাদেশ চাইলে সাংবিধানিক সংস্কারসহ গণতন্ত্র ও সুশাসনে কমনওয়েলথ সহযোগিতা করতে প্রস্তুত।

এছাড়া, ১১ জুন ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাস ও মেনজিস এভিয়েশনের শীর্ষ নির্বাহীরা। তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

আগামী ১৩ জুন ইউনূসের সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের সাক্ষাৎ এবং ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণের কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT