1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

তরুণ উদ্যোক্তাদের ফোরাম ‘বিমসটেক ইয়াং জেনে’ প্রধান বক্তা ড. ইউনূস

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এমন ফোরাম বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী ৩ এপ্রিল আইকনসিয়ামে অনুষ্ঠিতব্য বিমসটেক ইয়াং জেন ফোরামে (তরুণ প্রজন্ম সম্মেলনে) তরুণ ব্যবসায়ী নেতাদের ধারণা বিনিময় এবং ব্যবসায়িক ক্ষেত্রে তাদের দক্ষতা অন্বেষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

২ থেকে ৪ এপ্রিলের মধ্যে থাইল্যান্ডের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন এবং এ সম্পর্কিত বৈঠকের অংশ এই সম্মেলন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ড. ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোতে তরুণদের জন্য তাদের সহযোগিতা ও মেধা বিকাশের জন্য কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল ব্যক্তি।

ড. ইউনূস তার অসামান্য অর্জনের জন্য অর্থনীতিবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

দরিদ্রদের ক্ষমতায়নে তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন, যাতে তারা উদ্যোক্তা হতে পারে।

ড. ইউনূস ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।

তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষকে দারিদ্র্যমুক্ত করা। ২০০৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান।

আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

কর্মকর্তারা জানান, থাইল্যান্ড বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে এবং বাংলাদেশ সেখানে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নেবে।

থাইল্যান্ড ২০২২ সালের ৩০ মার্চ শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই সাতটি সদস্য দেশ নিয়ে বিমসটেক গঠিত।

বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্র মণি পান্ডে সম্প্রতি বলেছেন, এই শীর্ষ সম্মেলন কিছু উল্লেখযোগ্য ফলাফল বয়ে আনবে। তিনি বলেন, ‘এটি বিমসটেকের ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা নির্ধারণ করবে।’

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT