1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন মাস্ক।

শনিবার (৫ জুলাই) ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দিয়েছেন, তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

মাস্ক তার নতুন দলকে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দ্বি-দলীয় ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তবে, দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা স্পষ্ট নয়। এছাড়া কে এর নেতৃত্ব দেবেন বা এটি কী রূপ নেবে সে সম্পর্কেও মাস্ক বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ট্রাম্পের সাথে মাস্কের প্রকাশ্য বিরোধের সময় তিনি প্রথমে একটি দল গঠনের সম্ভাবনার কথা তুলেছিলেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন।

ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’ গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ বা করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন। এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT