1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নভোএয়ারের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘অস্থায়ীভাবে’ বন্ধ রয়েছে। গত শুক্রবার (২ মে) থেকে তারা সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত রেখেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, নভোএয়ার তাদের জানিয়ে দিয়েছে, সাময়িক এ স্থগিতাদেশের পর দুই সপ্তাহের মধ্যে তারা আবার ফ্লাইট চালু করবে।

নভোএয়ারের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির উদ্যোগ নিয়েছে। এই বিক্রির অংশ হিসেবে ক্রেতাপক্ষের প্রতিনিধিরা উড়োজাহাজগুলো পরিদর্শন করতে আসবেন। এ কারণে আপাতত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে ফ্লাইট কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি নভোএয়ার কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের ২০ এপ্রিল আকস্মিকভাবে টিকিট বিক্রি বন্ধ করেছিল নভোএয়ার। পরে প্রতিষ্ঠান বন্ধের গুঞ্জন নাকচ করে আবারও টিকিট বিক্রি শুরু করলেও ১০ দিনের ব্যবধানে ফের বিক্রি বন্ধ করে দেয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT