1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে চলছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একটি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অধিদপ্তরের বার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অংঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রমে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের সতর্ক বার্তায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এর পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সাথে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT