জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাণিজ্যিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতি মাসে সব অংশীজনের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ‘মিট দ্য বিজনেস’ শিরোনামে এ অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় বুধবার অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, এই মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করে কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার কথা সরাসরি এনবিআরের চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এর ফলে এনবিআর বাস্তব সমস্যা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারবে।
চলতি মাসের মতবিনিময় সভাটি আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নম্বর ৩০১) অনুষ্ঠিত হবে। সভায় অংশ নিতে ইচ্ছুক ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুগল ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Tags: ‘মিট দ্য বিজনেস’, এনবিআর