1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

বড় দরপতনের পথে আন্তর্জাতিক তেলের বাজার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ইসরায়েল-ইরান সংঘাত ঘিরে তেল সরবরাহে বড় ধরনের কোনো বিঘ্ন না ঘটায় সপ্তাহজুড়ে প্রায় ১২ শতাংশ দরপতনের পথে রয়েছে আন্তর্জাতিক তেলবাজার। মার্চ ২০২৩ সালের পর এটিই হতে যাচ্ছে তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮.০৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩৩ সেন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ৬৫.৫৭ ডলারে উঠেছে।

তবে সামগ্রিকভাবে, সপ্তাহজুড়ে উভয় সূচকেই তেলের দাম প্রায় ১২ শতাংশ কমেছে।

১৩ জুন ইসরায়েল যখন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন তেলের দাম বাড়লেও বর্তমান দাম আবারও পূর্বের অবস্থানে ফিরে এসেছে।

গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে। তবে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে।

বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেও জ্বালানি সরবরাহে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক বিনিয়োগব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ম্যাকুয়েরি’-র এক প্রতিবেদনে বলা হয়েছে ‘গুরুত্বপূর্ণ সরবরাহ বিঘ্নের আশঙ্কা না থাকায় তেল বাজারে অতিরিক্ত সরবরাহ অব্যাহত রয়েছে। ২০২৫ সালে দৈনিক সরবরাহের চেয়ে প্রায় ২১ লাখ ব্যারেল অতিরিক্ত সরবরাহ থাকবে।’

তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর গড় দাম থাকবে প্রায় ৬৭ ডলার, আর আগামী বছরে তা নেমে আসবে প্রায় ৬০ ডলারে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বিবেচনায় পূর্বাভাসে দুই ডলার বাড়ানো হয়েছিল।

যদিও, সপ্তাহের শেষদিকে তেলের দাম কিছুটা বাড়তে শুরু করে। মার্কিন সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত সপ্তাহে অপরিশোধিত তেল ও জ্বালানি স্টক কমেছে, পাশাপাশি রিফাইনিং কার্যক্রম ও তেলের চাহিদাও বেড়েছে।

প্রাইস ফিউচারস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, ‘বাজার এখন হঠাৎ করে অপরিশোধিত তেলের সরবরাহ সংকটের বিষয়টি মেনে নিতে শুরু করেছে।’

এছাড়াও, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান নিয়োগের সময়সূচি দ্রুত করার পরিকল্পনা করছেন। এ খবর মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনা বাড়িয়েছে, যা সাধারণত তেলের চাহিদাকে বাড়িয়ে দেয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT