1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন সেই খসড়া বিধিমালা অনুমোদন পেয়েছে।

বিএসইসি জানায়, মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।

বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিত করতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

কমিশন জানায়, নতুন বিধিমালায় মিউচুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যেমন: ট্রাস্টি, হেফাজতকারী ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়েও এই খসড়ায় গুরুত্ব পেয়েছে।

খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের লক্ষ্যে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিএসইসি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT