1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিকাশ পে লেটারের মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা দেবে সিটি ব্যাংক ও সেলেক্সট্রা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিকাশ পে লেটার সেবা ব্যবহার করে গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার সুবিধা চালু করতে দেশের বৃহত্তম এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, এ অংশীদারত্বের ফলে গ্রাহকরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এ ক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক এবং ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করবে বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের সিসিও আলী আহম্মেদ, সিটি ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার, সেলেক্সট্রা লিমিটেডের এমডি রিয়াজুল ইসলাম এবং এইচএমডি গ্লোবালের কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিন। এ অংশীদারত্ব আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতি ও আধুনিক মোবাইল প্রযুক্তির সহজলভ্যতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT