1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

বিকেএমইএ নির্বাচনে মোহাম্মদ হাতেম প্যানেলের পূর্ণাঙ্গ বিজয়

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

বিকেএমইএ (বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স’ প্যানেল বিপুল ব্যবধানে জয়লাভ করেছে।

শনিবার (১০ মে) নারায়ণগঞ্জ ও ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা ৭৫.৩৫ শতাংশ ভোটারের অংশগ্রহণ।

এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদেই বিজয়ী হন ‘প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স’ প্যানেলের প্রার্থীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা দীর্ঘদিন পর বিকেএমইএ নির্বাচনে প্রাণবন্ত অংশগ্রহণ নিশ্চিত করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৩৫ জন ছিলেন প্যানেলভুক্ত, আর বাকি ৩ জন স্বতন্ত্র।

ফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, মোহাম্মদ হাতেমের নেতৃত্বে নতুন কমিটি নিটওয়্যার শিল্পকে আরও গতিশীল করে তুলবে। বিজয়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাতেম বলেন, “এই বিজয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ব্যবসায়ীদের স্বার্থে আমরা সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কাজ করব।”

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT