1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ একটি বিষয়। এ নিয়ে বিদেশি দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে ছুটোছুটি করতে হতো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অবশেষে তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। এই যাচাই বাচাই প্রক্রিয়া এখন অনলাইনেই করা যাবে। এতে শিক্ষার্থী ও প্রবাসীদের সময়, শ্রম ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, পূর্বে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল ছিল। দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়া প্রয়োজন হতো, যা শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াত। নতুন অনলাইন সিস্টেম চালু হলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।

সরকারের নতুন অনলাইন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা এখন তাদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করতে পারবেন। পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রদান করবে।

এ ধরনের ডিজিটাল ব্যবস্থা শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে ডকুমেন্ট যাচাই করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদান নিশ্চিত করবে।

অ্যাপোস্টিল হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকারিভাবে জারি করা সার্টিফিকেট, যা নথিপত্রের সত্যতা নিশ্চিত করে। এটি বিদেশে শিক্ষাগত, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজনীয়।

বিটি/ আরকে

 

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT