1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

বিসিএসে আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসনে পাঠিয়েছে পিএসসি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়। বিসিএস ফি নিয়ে নানা সময়ে আলোচনা–সমালোচনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞাপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি ৭০০ টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরিপ্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর কথা জানিয়েছিল পিএসসি। এখন আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রসাশন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

গত বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি ব্যাংকে আবেদনে কোনো আবেদন ফি নেই।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT