1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

মাঠেই হার্ট অ্যাটাক, হাসপাতালে তামিম

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। তবে এরপরই বুকে ব্যথা অনুভব করেন। ফলে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। তাকে তড়িঘড়ি করে নেওয়া হয় সাভারের একটি স্থানীয় হাসপাতালে।

সেখানে তামিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আপাতত ঢাকায় আনা হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে তবেই ঢাকায় আনা হবে তাকে।

তামিমের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে মোহামেডান। সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।

সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন তামিম ইকবাল। ফলে প্রথমেই মাঠের পাশে থাকা একটি হাসপাতালে তার ইসিজি করানো হয়। সেখান থেকে মাঠে ফেরার পথে ফের ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার পরীক্ষার পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। সেখানে তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি।

তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির ১৯তম বোর্ড সভা। জানা গেছে, বিসিবি পরিচালকরা সবাই তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT