1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

মার্কিন পাল্টা শুল্ক কার্যকরের সময় পেছানোয় স্বস্তিতে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর ওয়াশিংটনের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর করার সময়সীমা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছে ঢাকা। এ শুল্ক প্রত্যাহার বা কমাতে চুক্তি স্বাক্ষরের জন্য চলমান দরকষাকষিতে বাড়তি সময় পাওয়া যাবে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে কোন পণ্যে শুল্কমুক্ত সুবিধা চায় তার তালিকাসহ প্রস্তাবিত চুক্তির ‘এনেক্সার ডকুমেন্ট’ বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও সোমবার বিকেল পর্যন্ত তা পাওয়া যায়নি বলে সমকালকে নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

এ প্রসঙ্গে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সমকালকে বলেন, ‘চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি মিটিং হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিটিংয়ের দিন তারিখ চূড়ান্ত করা হয়নি।

ইউএসটিআরের সঙ্গে চলমান নেগোসিয়েশনে সরাসরি অংশ নিতে বাণিজ্য সচিবকে যুক্তরাষ্ট্র যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার বাণিজ্য সচিবের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও ইউএসটিআর থেকে চুক্তির ডকুমেন্ট না পাওয়ায় যেতে পারেননি তিনি।

সচিব বলেন, ‘৩ জুলাইয়ের বৈঠকে এই ডকুমেন্ট পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে। বৈঠকে আরও জানানো হয় যে, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) যুক্তরাষ্ট্র আলাদা কিছু ভাবছে, এ জন্যই হয়তো ডকুমেন্ট পাঠাতে দেরি হচ্ছে। তারা ডকুমেন্ট পাঠানোর পর দুই-একদিনের মধ্যে বাংলাদেশের সিদ্ধান্ত চূড়ান্ত করে আমি যুক্তরাষ্ট্রে যাব।’

তিনি বলেন, ‘ওখানে যাওয়ার পর যুক্তরাষ্ট্র যদি আমাদের কাছে গাড়ির ওপর শুল্কমুক্ত সুবিধা চায়, সেখানে বসে তো আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। কারণ জাপানের সঙ্গে আমাদের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরের নেগোসিয়েশন চলছে। জাপান তাদের গাড়ির ওপর শুল্কমুক্ত সুবিধার ক্ষেত্রেও আমরা রাজি হইনি। যুক্তরাষ্ট্র আমাদের কাছে কী প্রস্তাব দেবে এবং তার পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত নিয়ে যেতে হবে।’

বাণিজ্য ঘাটতি কমাতে গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ‘পাল্টা শুল্ক’ আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা করা হয় ৩৭ শতাংশ। তবে ৯ এপ্রিল পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট। গত রোববার মার্কিন প্রশাসন জানিয়েছে, সব দেশের ওপর বাড়তি শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT