1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

মার্কিন হামলার পর প্রথম প্রকাশ্যে এলেন খামেনি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিনি তেহরানের ইমাম খোমেইনি মসজিদে আশুরা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

৮৬ বছর বয়সী খামেনিকে অনুষ্ঠানে কালো পোশাকে মঞ্চে উপস্থিত হতে দেখা যায়। শিয়া মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এই দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন। ভিডিওতে উপস্থিত মুসল্লিদের তাকে স্বাগত জানাতে এবং “আমাদের রক্ত আমাদের নেতার জন্য” স্লোগান দিতে দেখা যায়।

খামেনি সর্বশেষ জনসম্মুখে দেখা দিয়েছিলেন ১৩ জুন, যখন তিনি সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এরপর ইসরায়েল আকস্মিক বিমান হামলা শুরু করলে দু’দেশের মধ্যে ১২ দিন ধরে চলা সংঘাত শুরু হয়।

সম্প্রতি তিনি একটি রেকর্ড করা ভাষণ দিয়েছেন ঠিকই, তবে সরাসরি জনতার সামনে আসেননি। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে হামলা চালিয়েছে। যদিও তেহরান বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে, তাদের দাবি, পারমাণবিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ৯০০ জন নিহত হয়েছেন। এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT