1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

‘যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি দেশের কূটনৈতিক বিজয়’

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে “গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার পক্ষে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক চুক্তি সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা, যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম, আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতারই প্রমাণ।

তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারি থেকে দলটি নিরলসভাবে কাজ করেছে। শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়ে তারা সফলভাবে এগিয়ে গেছে। চুক্তিটি বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ রেখেছে, যুক্তরাষ্ট্রের বিশাল ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি করেছে এবং আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখেছে।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT