1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য: গভর্নর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
গভর্নর আহসান এইচ মনসুর/সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামীতে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। এই রিজার্ভকে ধাপে ধাপে ৪০ বিলিয়নে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, তবে তা সময়সাপেক্ষ।”

অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ খাতের বিষয়ে মন্তব্য করতে গিয়ে গভর্নর জানান, “২৬ শতাংশ সুদে পরিচালিত ক্ষুদ্র ঋণ খাত টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহকরা বর্তমানে তুলনামূলকভাবে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন। ফলে উচ্চ সুদের প্রতিষ্ঠাগুলো ধীরে ধীরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং বাজার থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ মে ২০২৫ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার (গ্রস রিজার্ভ)। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী, এই রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলারে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT