1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিডা চেয়ারম্যান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটি ডেনমার্কের এপি মোলার-মার্স্কের একটি সহযোগী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার লালদিয়া প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “সম্প্রতি আমি নেদারল্যান্ডে এপিএম এর সদর দপ্তরে সফর করেছি। তারা বিভিন্ন দেশে বন্দর পরিচালনা করে।”

এটি বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বলেও জানান তিনি।

আশিক বলেন, “আমার প্রধান দায়িত্ব হল বাংলাদেশে বিনিয়োগ ও চাকরি সৃষ্টি। আমরা সবসময় বলি যে, বাংলাদেশে প্রায় ২৫ বছরের নিচে প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা রয়েছে।”

পৃথিবীর অন্য কোনো দেশে এমন জনসংখ্যা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, এটি একটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব বন্দর হবে এবং এতে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আসবে।

আমাদের প্রকৃত এফডিআই বছরে ৭০০ মিলিয়ন ডলারের বেশি নয় উল্লেখ করে তিনি বলেন, তাহলে যদি আমরা এই প্রকল্পের মাধ্যমে ৮০০ মিলিয়ন ডলার এফডিআই পাই এবং এপিএম এর মতো একটি ভালো প্রতিষ্ঠান পেয়ে থাকি, তা আমাদের অর্থনীতি এবং সার্বিক আর্থিক ব্যবস্থার জন্য খুবই ভালো।

কোম্পানিটির কার্যক্রম অনেক কর্মসংস্থান তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT